টি-টোয়েন্টি নাকি ওয়ানডে হচ্ছে? গেম ডেভোলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) উদ্বোধনী ম্যাচের শুরুটা দেখে প্রেসবক্সে সবার মুখে এটাই ছিল প্রথম প্রশ্ন। অবশ্য অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ যে ধ্বংসাত্মক শুরুটা করেছিলেন তাতে এমন প্রশ্ন হওয়া স্বাভাবিক!
দূর্দান্ত খেলতে থাকা জারিফ অবশ্য মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে এতেও পাহাড়সম সংগ্রহ গড়ে অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সেটা টপকানো সম্ভব হয়নি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফির উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। সেখানে ৮ উইকেট হারিয়ে ৩২৯ রান করে ১৯ দল। জবাবে ২৯.১ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় ১৭ দল।
রান তাড়ায় ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় ১৭ দল। ২০ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। তিনে নামা নয়ন বাবু ২২ বল থেকে করেছেন ৬ রান। সৌরভ কর্মকার ৩ বলে ৪ রান করেন। মাঝে দলের হাল ধরার চেষ্টা করেন ইমরান ভূঁইয়া। ৪৭ বলে ২৪ রান করেছেন তিনি।
এরপর শেষ দিকে রিফাত হাওলাদার ২৬ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত ২৯.১ ওভারের খেলা শেষে ৮৩ রান তুলে অল আউট হয়েছে অনূর্ধ্ব-১৭ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান। ২টি করে উইকেট তোলেন শেখ আতিকুর রহমান এবং তাফিউল আলম তামিম।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার জারিফ সিয়াম এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহির ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায়। ওপেনিং জুটিতে মাত্র ৩.৫ ওভার থেকেই চলে আসে ৪৩ রান। তবে মুহি বেশিক্ষণ টিকতে পারেনন, ১০ বলে ১১ রান করে ফিরে যান। আদ্রিত ঘোষ তিন নম্বরে নেমে দ্রুত ফিরে যান।
এরপর মোহাম্মদ আহসান আল মুমিনকে নিয়ে ম্যারাথন জুটি গড়েন জারিফ। ৯৯ রান করে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকা অবস্থায় মুমিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জারিফ। ৭৬ বলের ইনিংসে ১২ চার ও ৩ ছক্কা হাকান তিনি। এরপর আহসান ফিফটি হাঁকিয়ে বেশি দূর আগাতে পারেননি। ৬৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন তিনি।
ফরিদ হাসান ফয়সাল শেয়দিকে ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট শিকার করেছেন ইয়াসিন মজুমদার। ২ উইকেট নেন সিফাত আলী।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন