মুন টাইমস নিউজ

খেলাধুলা

আত্তাপাত্তু একাই হারালেন বাংলাদেশকে

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
আত্তাপাত্তু একাই হারালেন বাংলাদেশকে

অভিজ্ঞতা কাজে লাগালেন চামারি আত্তাপাত্তু। সিরিজ বাঁচানোর মিশনে শ্রীলঙ্কার অধিনায়ক ব্যাট-বলে সমানতালে জ্বলে উঠলেন। বাংলাদেশকে একাই হারালেন এই লঙ্কান অলরাউন্ডার।

রাজশাহীতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দল মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে অতিথিরা ৩৮.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ উইকেট হাতে রেখে।

শ্রীলঙ্কার জয়ের নায়ক আত্তাপাত্তু ৩৯ বলে ৪০ রান করেন। এর আগে বল হাতে ৩৬ রানে পেয়েছেন ৩ উইকেট। স্পিন অলরাউন্ড পারফরম্যান্সের প্রদর্শনীতে লঙ্কানরা ম্যাচ জিতেছে হেসেখেলে।

টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিং এদিন একদমই ভালো হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০১ বলে ৪ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। এছাড়া, বিশের ঘর পেরোতে পারেননি কেউ। শারমীন সুলতানা ২৫ ও নাহিদা আক্তার ২০ রান করেন।

লঙ্কান অধিনায়ক আত্তাপাত্তুর ৩ উইকেট বাদে ২টি করে উইকেট নেন মালকি মাদারা, নিমাশা মিপাগে ও ইনোগা রানাওয়েরা।

লক্ষ্য তাড়ায় ৪৬ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু চামারা আত্তাপাত্তুর ৪০ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরে মিডল অর্ডারে আরো দুটি ভালো ইনিংস আসে। হারশিতা সামারাবিক্রমা ৫০ ও হানসিমা করুণারত্নে ৪০ রান করেন। তাতে শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়ে যায় ৭০ বল হাতে রেখে।

আগামী শনিবার (২৫ এপ্রিল) একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। যে ম্যাচ দিয়ে হবে সিরিজের ফয়সালা।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আত্তাপাত্তু একাই হারালেন বাংলাদেশকে

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ