মুন টাইমস নিউজ

খেলাধুলা

কাউনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষা প্রশাসন আয়োজনে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দলে কুর্শা ইউনিয়নের শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক দলে বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সহকারী শিক্ষা অফিসার মো. রঞ্জু আলম, সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। উপজেলার ৬ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে ৭টি বালক ও ৭টি বালিকা দল পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ নেয়। পরে টুর্নামেন্ট সেরা গোলদাতা, সেরা খেলোয়ার, বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাউনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষা প্রশাসন আয়োজনে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দলে কুর্শা ইউনিয়নের শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক দলে বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সহকারী শিক্ষা অফিসার মো. রঞ্জু আলম, সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। উপজেলার ৬ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে ৭টি বালক ও ৭টি বালিকা দল পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ নেয়। পরে টুর্নামেন্ট সেরা গোলদাতা, সেরা খেলোয়ার, বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ