মুন টাইমস নিউজ

ধর্ম ও জীবন

যে ৭ আমলে মিলবে রাতভর ইবাদতের সওয়াব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
যে ৭ আমলে মিলবে রাতভর ইবাদতের সওয়াব

গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন আল্লাহর নৈকট্য লাভের আশায় জায়নামাজে দাঁড়ান অনেক মুমিন। রাতের এই বিশেষ ইবাদতই তাহাজ্জুদ। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই ঘুমের কারণে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না। তাদের জন্যও রয়েছে কিছু ফজিলতপূর্ণ আমল।

হাদিসে এসেছে, এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে রাতভর ইবাদতের মতো সওয়াব পাওয়া যায়। আবার রাতে ১০০ আয়াত কোরআন তিলাওয়াত করলেও পুরো রাত ইবাদতের সওয়াবের কথা বর্ণিত হয়েছে।

এ ছাড়া তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে পড়লেও, ঘুমের কারণে উঠতে না পারলে নিয়ত অনুযায়ী সওয়াব পাওয়ার কথা হাদিসে এসেছে। রমজানে ইমামের সঙ্গে পুরো তারাবি আদায়, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জুমার দিনের আদব যথাযথভাবে পালন করাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

তবে মনে রাখতে হবে, এসব আমল তাহাজ্জুদের সরাসরি বিকল্প নয়। তাহাজ্জুদ একটি স্বতন্ত্র নফল ইবাদত। তাই সুযোগ হলে তাহাজ্জুদ আদায় করা উচিত, আর কোনো কারণে উঠতে না পারলে এসব নেক আমলে নিজেকে নিয়োজিত করা যেতে পারে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

যে ৭ আমলে মিলবে রাতভর ইবাদতের সওয়াব

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন আল্লাহর নৈকট্য লাভের আশায় জায়নামাজে দাঁড়ান অনেক মুমিন। রাতের এই বিশেষ ইবাদতই তাহাজ্জুদ। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই ঘুমের কারণে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না। তাদের জন্যও রয়েছে কিছু ফজিলতপূর্ণ আমল।

হাদিসে এসেছে, এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে রাতভর ইবাদতের মতো সওয়াব পাওয়া যায়। আবার রাতে ১০০ আয়াত কোরআন তিলাওয়াত করলেও পুরো রাত ইবাদতের সওয়াবের কথা বর্ণিত হয়েছে।

এ ছাড়া তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে পড়লেও, ঘুমের কারণে উঠতে না পারলে নিয়ত অনুযায়ী সওয়াব পাওয়ার কথা হাদিসে এসেছে। রমজানে ইমামের সঙ্গে পুরো তারাবি আদায়, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জুমার দিনের আদব যথাযথভাবে পালন করাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

তবে মনে রাখতে হবে, এসব আমল তাহাজ্জুদের সরাসরি বিকল্প নয়। তাহাজ্জুদ একটি স্বতন্ত্র নফল ইবাদত। তাই সুযোগ হলে তাহাজ্জুদ আদায় করা উচিত, আর কোনো কারণে উঠতে না পারলে এসব নেক আমলে নিজেকে নিয়োজিত করা যেতে পারে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ