মুন টাইমস নিউজ

ধর্ম ও জীবন

দোয়া কবুলে যেসব বিষয় বাধা হয়ে দাঁড়ায়

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
দোয়া কবুলে যেসব বিষয় বাধা হয়ে দাঁড়ায়

মানুষের চাওয়ার যেন কোনো শেষ নেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তার প্রয়োজন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করে। তবে দোয়া কবুলের জন্য কিছু বিষয় থেকে নিজেকে বিরত রাখাও জরুরি।

হাদিস ও ইসলামি স্কলারদের মতে, হারাম উপার্জন ও হারাম খাবার দোয়া কবুলের পথে বড় বাধা। তাই নিজের উপার্জন ও খাদ্য হালাল রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া দোয়া করে হতাশ হয়ে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। দ্রুত দোয়া কবুল না হলে ‘আমার দোয়া কবুল হচ্ছে না’—এমন কথা বলা ঠিক নয়। বরং ধৈর্য ধরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে।

সৎকাজের আদেশ ও অন্যায় প্রতিরোধের দায়িত্ব ছেড়ে দেওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও দোয়া কবুলের পথে বাধা হতে পারে। হাদিসে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আর দোয়ার সময় মনোযোগী ও আন্তরিক থাকা জরুরি। রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল হয় না।

তাই দোয়ার পাশাপাশি হালাল জীবনযাপন, গুনাহ থেকে বেঁচে থাকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখাই মুমিনের কর্তব্য।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দোয়া কবুলে যেসব বিষয় বাধা হয়ে দাঁড়ায়

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানুষের চাওয়ার যেন কোনো শেষ নেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তার প্রয়োজন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করে। তবে দোয়া কবুলের জন্য কিছু বিষয় থেকে নিজেকে বিরত রাখাও জরুরি।

হাদিস ও ইসলামি স্কলারদের মতে, হারাম উপার্জন ও হারাম খাবার দোয়া কবুলের পথে বড় বাধা। তাই নিজের উপার্জন ও খাদ্য হালাল রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া দোয়া করে হতাশ হয়ে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। দ্রুত দোয়া কবুল না হলে ‘আমার দোয়া কবুল হচ্ছে না’—এমন কথা বলা ঠিক নয়। বরং ধৈর্য ধরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে।

সৎকাজের আদেশ ও অন্যায় প্রতিরোধের দায়িত্ব ছেড়ে দেওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও দোয়া কবুলের পথে বাধা হতে পারে। হাদিসে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আর দোয়ার সময় মনোযোগী ও আন্তরিক থাকা জরুরি। রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল হয় না।

তাই দোয়ার পাশাপাশি হালাল জীবনযাপন, গুনাহ থেকে বেঁচে থাকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখাই মুমিনের কর্তব্য।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ