মুন টাইমস নিউজ

জাতীয়

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

দীর্ঘ পাঁচ মাস পর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথমবার ত্রয়োদশ জাতীয় সংসদে অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তিনি সংসদে যোগ দেন।

এসময় স্পিকার তাকে স্বাগত জানান। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে এবং পাশাপাশি, তাকে সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করতে দেখা গেছে আজ।

বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার রাতে দেশে ফিরেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

এর আগে, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।

মির্জা আব্বাস

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ পাঁচ মাস পর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথমবার ত্রয়োদশ জাতীয় সংসদে অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তিনি সংসদে যোগ দেন।

এসময় স্পিকার তাকে স্বাগত জানান। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে এবং পাশাপাশি, তাকে সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করতে দেখা গেছে আজ।

বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার রাতে দেশে ফিরেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

এর আগে, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ