সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) উল্লাপাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দীর্ঘদিনের কর্মজীবনের অবদান ও সেবার কথা স্মরণ করে তাঁদের সম্মাননা জানানো হয়। এ সময় আয়োজক ও উপস্থিত অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুশিল কুমার সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী-আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম ভূইয়া।
বিদ্যোৎসাহী সদস্য উল্লাপাড়া ডিগ্রি কলেজ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্তরা তাঁদের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে প্রতিষ্ঠান ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন