মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়া থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাভারঃ আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার মিরে চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (৪০)। নাটোরের নলডাঙ্গা থানার মধ্যনগর এলাকার আসমান প্রদানের ছেলে মো. শামিম মিয়া (৩৩)। রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে মো. রাসেল (৩৩)। গোপালগঞ্জের সদর থানার বিন্নাবাড়ি এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. পারভেজ (২৮)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালান আশুলিয়া থানার এসআই আব্দুল হাই ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় পেশাদার মাদক কারবারি রুবেল ও শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান এসআই রাশেদুদ জামান ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় রাসেল ও পারভেজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

 এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়া থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার মিরে চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (৪০)। নাটোরের নলডাঙ্গা থানার মধ্যনগর এলাকার আসমান প্রদানের ছেলে মো. শামিম মিয়া (৩৩)। রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে মো. রাসেল (৩৩)। গোপালগঞ্জের সদর থানার বিন্নাবাড়ি এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. পারভেজ (২৮)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালান আশুলিয়া থানার এসআই আব্দুল হাই ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় পেশাদার মাদক কারবারি রুবেল ও শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান এসআই রাশেদুদ জামান ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় রাসেল ও পারভেজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

 এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ