মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় গোসল করতে গিয়ে ধোলাই বিলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সাভারঃ আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর নাহিদ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত সে, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের ভাড়াটিয়া বাসিন্দা। তিনি সাহজাহান মিয়ার ছেলে নাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাহিদ কয়েকজন বন্ধুর সঙ্গে ডগরতলী এলাকার ধোলাই বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানির স্রোতে ভেসে বিলের গভীর অংশে চলে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে স্থানীয় লোকজন, আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আশুলিয়ায় গোসল করতে গিয়ে ধোলাই বিলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর নাহিদ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত সে, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের ভাড়াটিয়া বাসিন্দা। তিনি সাহজাহান মিয়ার ছেলে নাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাহিদ কয়েকজন বন্ধুর সঙ্গে ডগরতলী এলাকার ধোলাই বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানির স্রোতে ভেসে বিলের গভীর অংশে চলে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে স্থানীয় লোকজন, আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ