মুন টাইমস নিউজ

সারাদেশ

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে  এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ওই বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির সুবাদে সন্তানদের নিয়ে তারা পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

রাণীশংকৈল থানার  তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে  এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ওই বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির সুবাদে সন্তানদের নিয়ে তারা পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

রাণীশংকৈল থানার  তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ