সাভারঃ আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও হিরোইনসহ ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি হায়েস গাড়ি ও ১ বোতল বিদেশী মদ এবং ২৭ পুরিয়া হিরোইনসহ তাদের আটক করেছ।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানার কালিকাপুর গ্রামের শ্রী নির্মূল কুমার ভৌমিক এর ছেলে শ্রী পলাশ কুমার ভৌমিক (৩০), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আটিপাড়া সেলিম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর উত্তর পাড়ার আইয়ুব আলী মেয়ে সুমনা আক্তার (৩০) ও নওগাঁ জেলার আত্রাই থানার তেগুর গ্রামের মজনুর ছেলে মোঃ রাব্বি (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (৩০), একই এলাকার শাহজাহানের ছেলে মোঃ রকি ( ২৫) এবং নওগাঁ জেলার রাণীনগর থানার কালিগ্রাম সদরপাড়া এলাকার মোজাহার এর ছেলে মোঃ মিজান (৩২)।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া সাকিনস্থ সুমনা আক্তার বসত বাড়ীর সামনে রাস্তার উপর হতে শ্রী পলাশ কুমার ভৌমিক (৩০), মোঃ আব্দুল্লাহ (২০),সুমনা আক্তার (৩০) তিনজনকে আটক করে। পরে তাদের নিকট হইতে ২৭ পুড়িয়া হেরোইনসহ উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৮,১০০ টাকা ।
অন্য আরেকটি পৃথক অভিযানে আশুলিয়া থানার বিশমাইল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের পূর্বপার্শ্বে ঢাকা গামী রোডে পাঁকা সড়কের উপর হতে মোঃ রাব্বি, মোঃ সোহেল রানা, মোঃ রকি ,মোঃ মিজানসহ ৪ জনকে আটক করে। পরে থানা পুলিশ তাদের বহনকারী হায়েস গাড়ি তল্লাশি করে ১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে । উদ্ধার হওয়া বিদেশি মদের বোতলের আনুমানিক বাজার মূল্য ১০,০০০ টাকা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় মাদকমুক্ত, সন্ত্রাস দমন কার্যক্রমসহ অপরাধ নির্মূলে থানা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন