মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে পেশাদার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

সাভারঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাতে সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার কোনাখালী চরপাড়া এলাকার মৃত ফিরোজের ছেলে মোঃ হামিদ (৩৬); কোনাখালী এলাকার মৃত বদি আলমের ছেলে মোঃ আলম আলমগীর (২৮); একই এলাকার মৃত মোক্তার আহম্মেদের ছেলে মোঃ কাউছার (৩২); কোনাখালী চরপাড়া এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে মোঃ রুবেল (২৬) এবং পেকুয়া থানার সিকদারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রিয়াজ উদ্দিন রানা (২৪)। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিলভার রঙের একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে চারটি মামলা রয়েছে। এছাড়া মোঃ কাউছারের বিরুদ্ধে একই ধরনের অপরাধে দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্তা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সাভারে পেশাদার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাতে সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার কোনাখালী চরপাড়া এলাকার মৃত ফিরোজের ছেলে মোঃ হামিদ (৩৬); কোনাখালী এলাকার মৃত বদি আলমের ছেলে মোঃ আলম আলমগীর (২৮); একই এলাকার মৃত মোক্তার আহম্মেদের ছেলে মোঃ কাউছার (৩২); কোনাখালী চরপাড়া এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে মোঃ রুবেল (২৬) এবং পেকুয়া থানার সিকদারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রিয়াজ উদ্দিন রানা (২৪)। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিলভার রঙের একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে চারটি মামলা রয়েছে। এছাড়া মোঃ কাউছারের বিরুদ্ধে একই ধরনের অপরাধে দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্তা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ