মুন টাইমস নিউজ

সারাদেশ

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এবং করতোয়া নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হয়।

দুপুরে সিএসএফ গ্লোবাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবক-যুবতীদের মাঝে দুইটি করে ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, আলহাজ্ব আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। 

শাহজাদপুর ড. এম এ মুহিত

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজন ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এবং করতোয়া নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হয়।

দুপুরে সিএসএফ গ্লোবাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবক-যুবতীদের মাঝে দুইটি করে ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, আলহাজ্ব আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। 

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ