মুন টাইমস নিউজ

লাইফ স্টাইল

ঘুমের আগে ফোন ব্যবহার কমানোর সহজ উপায়

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
ঘুমের আগে ফোন ব্যবহার কমানোর সহজ উপায়

ঘুমের অন্তত ৩০ মিনিট আগে ফোন দূরে রাখুন। হাতের কাছে ফোন না থাকলে বারবার দেখার প্রবণতাও কমবে। রাতে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন এবং ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করতে পারেন।

‘আর পাঁচ মিনিট’ স্ক্রল করার অভ্যাস এড়াতে ফোন ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করুন। পাশাপাশি দিনে কোন অ্যাপে কত সময় কাটাচ্ছেন, তা জানতে স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং অপশনও দেখে নিতে পারেন।

ঘুমের আগে ফোনের বদলে বই পড়া, হালকা গান শোনা কিংবা পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর অভ্যাস করতে পারেন। প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করাও জরুরি।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোন বিছানায় না নেওয়া। বিছানাকে শুধু ঘুমের জন্য ব্যবহার করার চেষ্টা করুন।

তবে একদিনেই এই অভ্যাস বদলানো কঠিন। তাই ধীরে ধীরে প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট আগে ফোন সরিয়ে রাখার অভ্যাস করুন। নিয়মিত চেষ্টা করলে রাত জেগে ‘আর পাঁচ মিনিট’ স্ক্রল করার অভ্যাস থেকে বেরিয়ে আসা সম্ভব।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুমের আগে ফোন ব্যবহার কমানোর সহজ উপায়

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঘুমের অন্তত ৩০ মিনিট আগে ফোন দূরে রাখুন। হাতের কাছে ফোন না থাকলে বারবার দেখার প্রবণতাও কমবে। রাতে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন এবং ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করতে পারেন।

‘আর পাঁচ মিনিট’ স্ক্রল করার অভ্যাস এড়াতে ফোন ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করুন। পাশাপাশি দিনে কোন অ্যাপে কত সময় কাটাচ্ছেন, তা জানতে স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং অপশনও দেখে নিতে পারেন।

ঘুমের আগে ফোনের বদলে বই পড়া, হালকা গান শোনা কিংবা পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর অভ্যাস করতে পারেন। প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করাও জরুরি।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোন বিছানায় না নেওয়া। বিছানাকে শুধু ঘুমের জন্য ব্যবহার করার চেষ্টা করুন।

তবে একদিনেই এই অভ্যাস বদলানো কঠিন। তাই ধীরে ধীরে প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট আগে ফোন সরিয়ে রাখার অভ্যাস করুন। নিয়মিত চেষ্টা করলে রাত জেগে ‘আর পাঁচ মিনিট’ স্ক্রল করার অভ্যাস থেকে বেরিয়ে আসা সম্ভব।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ