মুন টাইমস নিউজ

সারাদেশ

বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ল ১১ পয়সা

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ল ১১ পয়সা
সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাস ভাড়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা এবং আন্তঃজেলা পরিবহনে একই হারে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, এই নতুন ভাড়া কাঠামো আজ থেকেই কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন। বৈঠকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, এই ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনর্বিবেচনা করা হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এই হার প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা।

বাস বাস ভাড়া

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ল ১১ পয়সা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা থেকে চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাস ভাড়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা এবং আন্তঃজেলা পরিবহনে একই হারে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, এই নতুন ভাড়া কাঠামো আজ থেকেই কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন। বৈঠকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, এই ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনর্বিবেচনা করা হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এই হার প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ