মুন টাইমস নিউজ

সারাদেশ

কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক, সম্পাদক রিপন

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক, সম্পাদক রিপন
সংগৃহীত

কামারখন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২৮) ঘিরে কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় নিশ্চিত ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের পর দুই গুরুত্বপূর্ণ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনে শুরুতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেন।

এর ফলে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম রিপন একক প্রার্থী হিসেবে অবস্থান করছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুকও একক প্রার্থী হিসেবে রয়েছেন।

আগামী শনিবার (২ মে) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এখন কার্যত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্ধারিত হতে যাচ্ছে।

প্রেসক্লাব নির্বাচন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক, সম্পাদক রিপন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

কামারখন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২৮) ঘিরে কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় নিশ্চিত ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের পর দুই গুরুত্বপূর্ণ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনে শুরুতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেন।

এর ফলে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম রিপন একক প্রার্থী হিসেবে অবস্থান করছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুকও একক প্রার্থী হিসেবে রয়েছেন।

আগামী শনিবার (২ মে) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এখন কার্যত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্ধারিত হতে যাচ্ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ