মুন টাইমস নিউজ

কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক, সম্পাদক রিপন

কামারখন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২৮) ঘিরে কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় নিশ্চিত ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের পর দুই গুরুত্বপূর্ণ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।নির্বাচনে শুরুতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেন।এর ফলে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম রিপন একক প্রার্থী হিসেবে অবস্থান করছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুকও একক প্রার্থী হিসেবে রয়েছেন।আগামী শনিবার (২ মে) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এখন কার্যত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্ধারিত হতে যাচ্ছে।

কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক, সম্পাদক রিপন