মুন টাইমস নিউজ

সারাদেশ

কাউনিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ওবায়দুল হক ওবায়ের (৩১)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকার আহম্মদ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী সাবিত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়। পরে তার দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাউনিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ওবায়দুল হক ওবায়ের (৩১)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকার আহম্মদ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী সাবিত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়। পরে তার দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ