মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আশুলিয়ায় বগাবাড়ী এলাকায় থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্টিলের চাপাতি, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে ভোররাত ৩টার দিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ নাসির (২২), আশুলিয়ার গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম (৩৬), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মোঃ ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ বাবু (৩৫)। তারা সবাই আশুলিয়া থানার বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া করে থাকেন।

ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানকালে এই ৪ পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি ধারালো স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বের ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

​এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ