মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজার ও ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও  ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হোসনে আরা বেগম (৫৫), স্বামী-সাহাব উদ্দিন, পিতা-মৃত হাসেন আলী, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-দক্ষিন গৌরিপুর,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ শফিউল ওরফে শাফি (৪২), পিতা-মৃত নবাব আলী, মাতা-সখিনা বেগম, সাং- আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ রাশেদ (২২), পিতা মোঃ কাজল, মাতা-নুর নাহার বেগম, সাং-চর মোজাম্মেল, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা ও মোঃ আরিফ হোসেন (৩১), পিতা- মৃত নওশের আলী, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- মাদারগঞ্জ, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার ৩ জন মাদক কারবারিকে  ২ কেজি গাজাসহ তাদের আটক করা হয়। অপর এক পৃথক অভিযান চালিয়ে আরমান মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজার ও ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও  ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হোসনে আরা বেগম (৫৫), স্বামী-সাহাব উদ্দিন, পিতা-মৃত হাসেন আলী, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-দক্ষিন গৌরিপুর,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ শফিউল ওরফে শাফি (৪২), পিতা-মৃত নবাব আলী, মাতা-সখিনা বেগম, সাং- আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ রাশেদ (২২), পিতা মোঃ কাজল, মাতা-নুর নাহার বেগম, সাং-চর মোজাম্মেল, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা ও মোঃ আরিফ হোসেন (৩১), পিতা- মৃত নওশের আলী, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- মাদারগঞ্জ, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার ৩ জন মাদক কারবারিকে  ২ কেজি গাজাসহ তাদের আটক করা হয়। অপর এক পৃথক অভিযান চালিয়ে আরমান মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ