প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের অ্যান্টালিয়া শহরে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন দেশের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে একটি পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে দেশগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন দুই পক্ষ।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে পরিবেশ সুরক্ষা, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।
উল্লেখ্য, তুরস্কের অ্যান্টালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর বৈশ্বিক উদ্যোগ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন