মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর বাধ্যবাধকতা পূরণে আরও দেড় মাস সময় পাচ্ছেন চালক ও মালিকরা। এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাচ্ছেন মোটরসাইকেল মালিকরা।
এর আগে এ কাজ শেষ করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও ৪৬ দিন বাড়ানো হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম কার্যকর করতে মালিকদের নিজস্ব উদ্যোগে মোটরসাইকেলের সম্মুখভাগে নির্ধারিত মাপের নম্বরপ্লেট লাগাতে হবে।
এ ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে সংস্থাটি। স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া বাকি মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরির উপকরণ ও নকশার ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে বিআরটিএ।
১. ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
২. সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৩. নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
৪. স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন