মুন টাইমস নিউজ

জাতীয়

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের বৈঠকে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও মৈত্রী লীগের সভাপতি তারো আসো।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সম্পর্ক উন্নয়নে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের অবদানের প্রশংসা করেন তিনি।

এ সময় ২০০৬ সালে জাপান সফরের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। ওই সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন জাপানের সাবেক এই সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, জাপানের সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের এই যোগাযোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। তারো আসো বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। পাশাপাশি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ গড়ে উঠছে। এ কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিনিয়োগ কার্যক্রম সহজ করতে কিছু আইনি পরিবর্তনের কাজও চলছে।

এ ছাড়া শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের কথা প্রতিনিধিদলকে জানান প্রধানমন্ত্রী। দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে ছিলেন- দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জাপানের সংসদের জ্যেষ্ঠ সদস্যরা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ