মুন টাইমস নিউজ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ঢাকায় জেবিআইসির কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির ভূমিকা এবং বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জেবিআইসির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ঢাকায় জেবিআইসির কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির ভূমিকা এবং বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জেবিআইসির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ