বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে জাপানের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে বৈচিত্র্য আনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশে ফাস্ট রিটেইলিংয়ের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক এবং দেশের প্রতি প্রতিষ্ঠানটির আস্থার বিষয়টি উঠে আসে। এ সময় বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বিশেষভাবে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যে উদ্ভাবন এবং উন্নত উৎপাদনপ্রক্রিয়া চালুর মাধ্যমে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে ইউনিক্লোকে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানের পক্ষে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই বৈঠকে অংশ নেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন