একটু আগেও নিজের বিছানায় বসে ছিলেন তিনি। কয়েক মিনিটের ব্যবধানে সেই বিছানাতেই ছড়িয়ে পড়ল জানালার ভাঙা কাচ আর ককটেলের গুঁড়া। ভাগ্যক্রমে তখন কক্ষে ছিলেন না শিক্ষার্থী। বন্ধুর কক্ষে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে সোমবার রাতে ঘটে এমন ঘটনা।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জানালার কাচ ভেঙে বিছানার ওপর ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কক্ষে না থাকায় অক্ষত থাকেন ওই কক্ষের শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন আকিব। তিনি লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।’
আকিব জানান, বিস্ফোরণের সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। এ কারণে অল্পের জন্য রক্ষা পান। তবে তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও জানালার কাচ ভাঙার ঘটনা দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।
নিজের বিছানার ছবি দিয়ে আকিব আরও লেখেন, ‘একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’
ওই শিক্ষার্থীর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন কেউ কেউ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। তবে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন