মুন টাইমস নিউজ

রাজনীতি

ডিসেম্বরে ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে: ইশরাক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ডিসেম্বরে ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে: ইশরাক

ডিসেম্বরে ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব আয়োজন এবং ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর আসছে। মাসব্যাপী বিজয় উৎসব এবং ৩০ ডিসেম্বর দেশনেত্রী মরহুমা বেগম জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে যথাযথ মর্যাদায় রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, চোরা শক্তিকে কঠোর হস্তে মোকাবিলা করার জন্য ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে, ইনশাআল্লাহ।’

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ডিসেম্বরে ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে: ইশরাক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ডিসেম্বরে ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব আয়োজন এবং ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর আসছে। মাসব্যাপী বিজয় উৎসব এবং ৩০ ডিসেম্বর দেশনেত্রী মরহুমা বেগম জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে যথাযথ মর্যাদায় রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, চোরা শক্তিকে কঠোর হস্তে মোকাবিলা করার জন্য ঢাকার রাজপথ দেশপ্রেমিক জনগণের দখলে থাকবে, ইনশাআল্লাহ।’


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ