শ্রমিক বিক্ষোভের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এ সময় শ্রমিকরাও নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্থ ইন্ডাস্ট্রির শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।
এ পরিস্থিতিতে আশপাশের কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
আন্দোলনরত শ্রমিকরা নাওজোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন