মুন টাইমস নিউজ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরে লগি-বৈঠা হাতে বিক্ষোভকারীরা এলাকায় মিছিল বের করেন।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের মধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপরও লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। 

এর আগে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংস ও অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে সোমবার রাতের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ