কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব এলাকায় অবস্থানরত পর্যটক ও আশপাশের স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব এলাকায় অবস্থানরত পর্যটক ও আশপাশের স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়।

আপনার মতামত লিখুন