মুন টাইমস নিউজ

আর্কাইভ দেখুন

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাবুর বাড়ি সাভারে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাবুর বাড়ি সাভারে

সাভারঃ কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের কসমেটিকস ব্যবসায়ী বাবু নিহত হয়েছে। কলকাতায় যেত কসমেটিকস নিয়ে আসার জন্য। বুধবার (১৯ আগস্ট)  বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি সিকদারপাড়া এলাকায় নিহত আহম্মেদ বাবুর নিজ বাড়িতে গেলে পরিবারের সদস্যদের  আহাজারি করতে দেখা যায়। নিহত সে, সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার শিকদার পাড়া মহল্লার আদম আলীর ছেলে। তিনি আমিনবাজার বাসস্ট্যান্ডে শাহীন সুপার মার্কেটে কিউট কসমেটিক দোকানের মালিক ছিলেন। নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, সোমবার রাত ১০টার দিকে কলকাতার উদ্দেশে রওনা হয় আহম্মেদ বাবু। পরে সকালে গিয়ে কলকাতায় পৌঁছায়। সেখান থেকে কসমেটিকস ক্রয় করে আজকে দেশে ফেরার কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে কলকাতা থেকে হঠাৎ খবর আসে, আমার ছোট ভাই হোটেলে অগ্নিকাণ্ডের মারা গেছে। তিনি আরও বলেন, পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল বাবু। তার এক মেয়ে রোজা (১২) ও ছেলে সোয়াতের মাত্র ছয় বছর। ছোট বয়সেই ছেলে-মেয়েরা এতিম হয়ে গেল বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিবেশী হাজী নাজিম উদ্দিন বলেন, আহম্মেদ বাবু ব্যবসায়ী ছিল। প্রায় কসমেটিকস আনার জন্য কলকাতায় যেত বাবু। কিন্তু এবার এমন ঘটনা ঘটবে, আমরা কেউ ভাবতে পারিনি। হঠাৎ দুপুরে খবর আসে বাবু মারা গেছে। দোকানের কর্মচারী লাভলু বলেন, আমাদের দোকানে বিভিন্ন ব্যান্ডের কসমেটিকস বিক্রি করা হয়। আমার মহাজন প্রায়ই কসমেটিকস আনতে কলকাতায় যান। দু-এক দিন থাকেন আবার চলে আসেন। এভাবে তার মৃত্যু হবে, মেনে নিতে পারছি না।

মৃত্যুর আগে যে ৭ গোনাহ থেকে অবশ্যই তওবা করা জরুরি

মৃত্যুর আগে যে ৭ গোনাহ থেকে অবশ্যই তওবা করা জরুরি

মানুষ ভুল করে। কখনো জেনে, আবার কখনো না জেনেই জড়িয়ে পড়ে গোনাহে। তবে ইসলাম বলে, গোনাহ করে তাতে অটল থাকা মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং ভুল বুঝতে পারলে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসাই মুমিনের কর্তব্য।মহানবী হজরত মুহাম্মদ (সা.) এমন সাতটি গোনাহ থেকে সতর্ক করেছেন, যেগুলোকে তিনি বলেছেন ‘ধ্বংসাত্মক’। এর মধ্যে রয়েছে আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, শরিয়তসম্মত যুদ্ধের ময়দান থেকে অন্যায়ভাবে পলায়ন করা এবং সতী-সাধ্বী মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। হাদিসে এসব গোনাহ থেকে বেঁচে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।তবে গোনাহ হয়ে গেলে হতাশ হওয়ারও সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাঁর রহমত থেকে নিরাশ না হতে। কারণ তিনি সব গোনাহ ক্ষমা করতে পারেন। তাই গোনাহের পর অনুতপ্ত হয়ে তা ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আর সেই গোনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করাই তওবার পথ।আর যদি গোনাহের সঙ্গে মানুষের অধিকার জড়িয়ে থাকে, তাহলে সেই অধিকারও ফিরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে মৃত্যু কখন আসবে, তা কেউ জানে না। তাই তওবার সুযোগ থাকা অবস্থাতেই গোনাহ থেকে ফিরে এসে আল্লাহর রহমতের আশ্রয় নেওয়াই মুমিনের জন্য নিরাপদ পথ।

আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর থানার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা বর্তমানে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে আশুলিয়া থানার পুলিশের একটি দল পূর্ব ডেন্ডাবর আরবি রোডের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মোমিন মিয়া ও মুন্তাজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই হাজার টাকা।এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন

আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন

আশুলিয়ায় ফয়সাল হত্যার মূল অভিযুক্ত পিবিআইর হাতে গ্রেফতার

আশুলিয়ায় ফয়সাল হত্যার মূল অভিযুক্ত পিবিআইর হাতে গ্রেফতার

জুওলজি ক্লাব অব তিতুমীরের উদ্যোগে ‘অ্যাস্ট্রোনমি টু প্যালিওন্টোলজি’ সেমিনার অনুষ্ঠিত

জুওলজি ক্লাব অব তিতুমীরের উদ্যোগে ‘অ্যাস্ট্রোনমি টু প্যালিওন্টোলজি’ সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৫৬ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

জয়পুরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৫৬ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

শিশু যখন শিশুর মা: ফুলবাড়ীতে ১২ বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করে বিয়ের নাটক!

শিশু যখন শিশুর মা: ফুলবাড়ীতে ১২ বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করে বিয়ের নাটক!

ঢাকার শিশুরা দৈনিক ৫ ঘণ্টা কাটাচ্ছে ডিজিটাল স্ক্রিনে

ঢাকার শিশুরা দৈনিক ৫ ঘণ্টা কাটাচ্ছে ডিজিটাল স্ক্রিনে

রামিসা হত্যার ঘটনায় উত্তাল নবাবগঞ্জ, মানববন্ধনে বিচার দাবি

রামিসা হত্যার ঘটনায় উত্তাল নবাবগঞ্জ, মানববন্ধনে বিচার দাবি

অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করার ওপর জোর দিলেন বাণিজ্যমন্ত্রী

অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করার ওপর জোর দিলেন বাণিজ্যমন্ত্রী

ইরানকে অস্ত্র দেবে না চীন: ট্রাম্প

ইরানকে অস্ত্র দেবে না চীন: ট্রাম্প

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত: ডোনাল্ড ট্রাম্প

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত: ডোনাল্ড ট্রাম্প

সাভারে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

সাভারে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

 সাভারে মোটরসাইকেলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

সাভারে মোটরসাইকেলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

বিদ্যুৎ সংকটে অচল উল্লাপাড়ার তাঁতশিল্প

বিদ্যুৎ সংকটে অচল উল্লাপাড়ার তাঁতশিল্প

সাভারে অভিযান চালিয়ে গুলি,হিরোইন,ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে ডিবি

সাভারে অভিযান চালিয়ে গুলি,হিরোইন,ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে ডিবি

নিয়ন্ত্রণ নয়, নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে তথ্য মন্ত্রণালয়: পার্থ

নিয়ন্ত্রণ নয়, নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে তথ্য মন্ত্রণালয়: পার্থ

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আশুলিয়ায় ঋণের টাকার চাঁপে যুবকের আত্মহত্যা

আশুলিয়ায় ঋণের টাকার চাঁপে যুবকের আত্মহত্যা

সাভারে বিদেশি পিস্তল, ছোরা ও বিপুল মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি

সাভারে বিদেশি পিস্তল, ছোরা ও বিপুল মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি

সকালের নাশতা বাদ দিলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

সকালের নাশতা বাদ দিলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি