মুন টাইমস নিউজ

সারাদেশ

রামিসা হত্যার ঘটনায় উত্তাল নবাবগঞ্জ, মানববন্ধনে বিচার দাবি

ছবি: মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৮) হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বোয়ালমারী-কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, সমাজে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় স্থানীয় এক ইমাম বলেন, মানবতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা সবসময় মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মানববন্ধনে সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম এ খালেক, মহিদুজ্জামান রতন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সংগঠনের সদস্য, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ধর্ষণ রামিসা হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রামিসা হত্যার ঘটনায় উত্তাল নবাবগঞ্জ, মানববন্ধনে বিচার দাবি

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৮) হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বোয়ালমারী-কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, সমাজে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় স্থানীয় এক ইমাম বলেন, মানবতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা সবসময় মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মানববন্ধনে সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম এ খালেক, মহিদুজ্জামান রতন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সংগঠনের সদস্য, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ