সাভারঃ সাভারে বিদেশি পিস্তল, গুলি, নেপালী ছোরা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভার থানাধীন রাজাসন পালোয়ান পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ রাসেল বাবু (২২) ও মোঃ সজীব মিয়া (২১)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবি-উত্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি শর্টগানের কার্তুজ এবং কভারসহ একটি বিদেশি নেপালী ছোরাও উদ্ধার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এর মধ্যে রয়েছে ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল এবং ২০০ গ্রাম গাঁজা।
উদ্ধার হওয়া ৩০০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। পাঁচ বোতল ফেয়ারডিলের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং ২০০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানস্থল থেকে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ আরো জানাই, গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্তা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, অস্ত্র ও মাদকমুক্ত রাখতে অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন