মুন টাইমস নিউজ

লাইফ স্টাইল

গোলাপি কি সত্যিই মেয়েদের রং? গবেষণা যা বলছে

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
গোলাপি কি সত্যিই মেয়েদের রং? গবেষণা যা বলছে

ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গোলাপি মেয়েদের রং, আর ছেলেদের জন্য নীল, কালো বা সাদা!

কিন্তু সত্যিই কি নারীদের সবচেয়ে প্রিয় রং গোলাপি? গবেষণা বলছে, না বিষয়টি এতটা সরল নয়।

২০০৭ সালের এক গবেষণায় দেখা যায়, নারী-পুরুষ উভয়ের মধ্যেই নীল রঙের প্রতি ঝোঁক রয়েছে। তবে নারীদের পছন্দে লালচে রঙের প্রবণতা কিছুটা বেশি। আবার অন্য গবেষণায় নারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে বেগুনি, নীল, এমনকি লালও।

অর্থাৎ, গোলাপি যে নারীদের সবার প্রিয় রং—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে গোলাপির সঙ্গে মেয়েদের সম্পর্ক এত গভীর হলো কীভাবে? এর পেছনে রয়েছে সংস্কৃতি, পরিবার, বিজ্ঞাপন আর বাজারজাতকরণ।

মজার বিষয় হলো, ইতিহাসে সবসময় গোলাপিকে মেয়েদের রং মনে করা হতো না। একসময় পশ্চিমা সমাজে ছেলেদের জন্যও গোলাপি রংকে উপযুক্ত মনে করা হতো, আর মেয়েদের জন্য নীলও ব্যবহৃত হতো।

পরবর্তীতে পোশাক, খেলনা, বিজ্ঞাপন ও বিপণনের মাধ্যমে গোলাপি ধীরে ধীরে নারীত্বের প্রতীকে পরিণত হয়। তাই কোনো নারী গোলাপি পছন্দ করলে সেটা তার ব্যক্তিগত রুচি হতে পারে। আবার ছোটবেলা থেকে পাওয়া সামাজিক শিক্ষার প্রভাবও থাকতে পারে।

সবশেষে বলা যায় গোলাপি কোনো জন্মগত ‘মেয়েদের রং’ নয়। রঙের পছন্দে যেমন ব্যক্তিগত রুচি আছে, তেমনি আছে সংস্কৃতি ও সামাজিক প্রভাবও।

তাই ছেলেরা গোলাপি পরলে অস্বাভাবিক কিছু নয়। রংয়ের আসলে কোনো লিঙ্গ নেই।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

গোলাপি কি সত্যিই মেয়েদের রং? গবেষণা যা বলছে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গোলাপি মেয়েদের রং, আর ছেলেদের জন্য নীল, কালো বা সাদা!

কিন্তু সত্যিই কি নারীদের সবচেয়ে প্রিয় রং গোলাপি? গবেষণা বলছে, না বিষয়টি এতটা সরল নয়।

২০০৭ সালের এক গবেষণায় দেখা যায়, নারী-পুরুষ উভয়ের মধ্যেই নীল রঙের প্রতি ঝোঁক রয়েছে। তবে নারীদের পছন্দে লালচে রঙের প্রবণতা কিছুটা বেশি। আবার অন্য গবেষণায় নারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে বেগুনি, নীল, এমনকি লালও।

অর্থাৎ, গোলাপি যে নারীদের সবার প্রিয় রং—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে গোলাপির সঙ্গে মেয়েদের সম্পর্ক এত গভীর হলো কীভাবে? এর পেছনে রয়েছে সংস্কৃতি, পরিবার, বিজ্ঞাপন আর বাজারজাতকরণ।

মজার বিষয় হলো, ইতিহাসে সবসময় গোলাপিকে মেয়েদের রং মনে করা হতো না। একসময় পশ্চিমা সমাজে ছেলেদের জন্যও গোলাপি রংকে উপযুক্ত মনে করা হতো, আর মেয়েদের জন্য নীলও ব্যবহৃত হতো।

পরবর্তীতে পোশাক, খেলনা, বিজ্ঞাপন ও বিপণনের মাধ্যমে গোলাপি ধীরে ধীরে নারীত্বের প্রতীকে পরিণত হয়। তাই কোনো নারী গোলাপি পছন্দ করলে সেটা তার ব্যক্তিগত রুচি হতে পারে। আবার ছোটবেলা থেকে পাওয়া সামাজিক শিক্ষার প্রভাবও থাকতে পারে।

সবশেষে বলা যায় গোলাপি কোনো জন্মগত ‘মেয়েদের রং’ নয়। রঙের পছন্দে যেমন ব্যক্তিগত রুচি আছে, তেমনি আছে সংস্কৃতি ও সামাজিক প্রভাবও।

তাই ছেলেরা গোলাপি পরলে অস্বাভাবিক কিছু নয়। রংয়ের আসলে কোনো লিঙ্গ নেই।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ