মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভার থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

সাভারঃ সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মোঃ আওলাদ এর ছেলে মোঃ রায়হান (২০), একই এলাকার মৃত শামীম শেখের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২২), ময়নাল মিয়ার ছেলে মোঃ রাজিব ইসলাম (২৬) ও মোঃ মঞ্জু মিয়া ছেলে মোঃ পারভেজ (২৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী চারজনকে গ্রেফতার করে। এ সময়ে মোঃ অমিত হাসান মোল্লা নামের একজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাভার থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সাভারঃ সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মোঃ আওলাদ এর ছেলে মোঃ রায়হান (২০), একই এলাকার মৃত শামীম শেখের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২২), ময়নাল মিয়ার ছেলে মোঃ রাজিব ইসলাম (২৬) ও মোঃ মঞ্জু মিয়া ছেলে মোঃ পারভেজ (২৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী চারজনকে গ্রেফতার করে। এ সময়ে মোঃ অমিত হাসান মোল্লা নামের একজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ