মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জাহির গ্রেফতার

সাভারঃ সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। 

আটককৃত সে, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার ও শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজ (২৫)।

এদিকে তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বারবার থানায় এসে তদবির করতে থাকেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রাতে শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতারের পর থেকে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় এসে তদবির করেন। 

ছাত্রলীগ নেতা গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারঃ সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। 

আটককৃত সে, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার ও শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজ (২৫)।

এদিকে তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বারবার থানায় এসে তদবির করতে থাকেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রাতে শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতারের পর থেকে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় এসে তদবির করেন। 

ছাত্রলীগ নেতা গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ