মুন টাইমস নিউজ

সারাদেশ

হিলি সীমান্তে ‘কড়া নজরদারি’, ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

ফাইল ছবি

ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হিলিসহ আশপাশের সীমান্ত এলাকায় গরু পাচার বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। যাতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা পাচার কার্যক্রম ঘটতে না পারে, সে বিষয়েও নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিলি বিজিবি সীমান্ত

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

হিলি সীমান্তে ‘কড়া নজরদারি’, ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হিলিসহ আশপাশের সীমান্ত এলাকায় গরু পাচার বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। যাতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা পাচার কার্যক্রম ঘটতে না পারে, সে বিষয়েও নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ