সাভারঃ সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে তাদের পৃথক অভিযানে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড় হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৮) ও নেলচন প্রতীক (২৬) সহ দুজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন । মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দ করেন।
অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নাদিম হোসেন দিপু (৩৮) ও মোঃ হাবিব মোল্লা (৩০), নামের দুজনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন হিন্দু ভার্কুতা এলাকা হইতে নিমাই চন্দ্র মন্তু (২৪) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে
১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আটক আসামী মোঃ নাদিম হোসেন দিপু এর বিরুদ্ধে ০৯ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন