মুন টাইমস নিউজ

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বোনের জানাজায় অংশগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী প্যারোলে মুক্তি পেয়ে বড় বোনের জানাজায় অংশ নিয়েছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) আসর নামাজের পর মরহুমা আফিয়া চৌধুরীর জানাজা ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জানাজায় অংশ নেওয়ার মানবিক আবেদন বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই হাতকড়া পরা অবস্থায় তিনি জানাজায় অংশ নেন। এই দৃশ্য উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নির্ধারিত সময় শেষে প্যারোলের শর্ত অনুযায়ী আসাদুজ্জামান চৌধুরীকে পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানাজা

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বোনের জানাজায় অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী প্যারোলে মুক্তি পেয়ে বড় বোনের জানাজায় অংশ নিয়েছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) আসর নামাজের পর মরহুমা আফিয়া চৌধুরীর জানাজা ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জানাজায় অংশ নেওয়ার মানবিক আবেদন বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই হাতকড়া পরা অবস্থায় তিনি জানাজায় অংশ নেন। এই দৃশ্য উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নির্ধারিত সময় শেষে প্যারোলের শর্ত অনুযায়ী আসাদুজ্জামান চৌধুরীকে পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ