সাভারঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ডাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক দলের প্রতিবাদ সভা ও মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার বাইপাইলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মো. আবিদুর রহমান পাষাণ।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুল ইসলামসহ আশুলিয়া থানা শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের সড়ক-মহাসড়কে জনসাধারণের স্বাভাবিক চলাচল, জানমালের নিরাপত্তা ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
সাভারঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ডাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক দলের প্রতিবাদ সভা ও মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার বাইপাইলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মো. আবিদুর রহমান পাষাণ।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুল ইসলামসহ আশুলিয়া থানা শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের সড়ক-মহাসড়কে জনসাধারণের স্বাভাবিক চলাচল, জানমালের নিরাপত্তা ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন