নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটি উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছা: জামিনা (৩০) নামে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার কৌনজ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে ভটভটিতে করে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জামিনা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামিনার বাড়ি উপজেলার হরিশপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটি উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছা: জামিনা (৩০) নামে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার কৌনজ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে ভটভটিতে করে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জামিনা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামিনার বাড়ি উপজেলার হরিশপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন