মুন টাইমস নিউজ

সারাদেশ

ঢাকা জেলায় বিশেষ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৮০৯, নিষিদ্ধ সংগঠনের ৭৭,ইয়াবা উদ্ধার ৮ হাজার

ঢাকা জেলায় বিশেষ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৮০৯, নিষিদ্ধ সংগঠনের ৭৭, ইয়াবা উদ্ধার ৮ হাজার

ঢাকা জেলার সাতটি থানার আওতায় গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮০৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। এ সময় নিষিদ্ধ সংগঠনের ৭৭ সদস্য এবং মাদক সংক্রান্ত অপরাধে জড়িত আরও ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬২ কেজি গাঁজা ও ৮ হাজার ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও জানান গেছে, অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকা জেলায় বিশেষ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৮০৯, নিষিদ্ধ সংগঠনের ৭৭,ইয়াবা উদ্ধার ৮ হাজার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ঢাকা জেলার সাতটি থানার আওতায় গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮০৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। এ সময় নিষিদ্ধ সংগঠনের ৭৭ সদস্য এবং মাদক সংক্রান্ত অপরাধে জড়িত আরও ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬২ কেজি গাঁজা ও ৮ হাজার ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও জানান গেছে, অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ