মুন টাইমস নিউজ

সারাদেশ

জাবির রাস্তাসমূহ খুলে দেয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশ্ববিদ্যালয় সংলগ্ন চলাচলের রাস্তাসমূহ বন্ধ করে দেয়ার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর বটতলা বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই লক্ষ মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাতায়াত করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ রাস্তাগুলো বন্ধ করে দেয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কয়েকটি গ্রামের বাসিন্দারা দুর্বিষহ জীবন যাপন করছেন। এমনকি মৃত্যু শয্যার রোগী কিংবা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছেন।

মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মো. আমজাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে রাস্তাগুলো খুলে দেয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরুয়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাতেন, মো. হারুনুর রশীদ, শেখ মো. আল আমিন, মো. কাজিমুদ্দিন, মো. সবুজ, মো. ছমির উদ্দিন, ইদ্রিস মোল্লা, মো. হুমায়ুন কবীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আতাউর মেহমান বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সকল রাস্তা অবিলম্বে খুলে দিতে হবে। যদি অনতিবিলম্বে দাবিসমূহ মানা না হয় তাহলে গ্রামবাসীকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক 

বজায় রাখতে এবং সকলের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরেন প্রধান অতিথি। 

দাবিসমূহ হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামবাসীদের বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে 

যাতায়াতের জন্য সমস্ত রাস্তাগুলো নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর চলাচলের জন্য ঢাকা-আরিচা মহাসড়কগামী সকল রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পার্শ্ববর্তী এলাকাবাসীকে নিয়ে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় এসে যারা অপকর্ম, অসামাজিক ও অনৈতিক কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় সকল ধরণের মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্শ্ববর্তী সাধারণ এলাকাবাসীকে নিজস্ব যানবাহনের পাশকার্ড প্রথা সহজিকরণ করে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে হবে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জাবির রাস্তাসমূহ খুলে দেয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ