গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী নামে এক বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাকে ৩ বার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই বাবাকে মারধর করতেন।
সোমবার রাতেও মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্বজনেরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে কৌশলে পালিয়ে অভিযুক্ত যান অর্ণব।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন