মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ ভাই আহত

আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২ ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই আশুলিয়ার  নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে জামগড়া ৬ তলা ও ইস্টার্ন হাউজিং এলাকায় এই পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে মাস্ক পরে কয়েকজন দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান নেয়। সেখানে ইসমাইল নামের একজনকে পায়ে এবং পিঠে গুলি করে তারা। পরে ইস্টার্ন হাউজিং এলাকায় শিপন নামের আরেক যুবককে পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ২ জন আপন ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ ভাই আহত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই আশুলিয়ার  নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে জামগড়া ৬ তলা ও ইস্টার্ন হাউজিং এলাকায় এই পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে মাস্ক পরে কয়েকজন দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান নেয়। সেখানে ইসমাইল নামের একজনকে পায়ে এবং পিঠে গুলি করে তারা। পরে ইস্টার্ন হাউজিং এলাকায় শিপন নামের আরেক যুবককে পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ২ জন আপন ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ