মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যসহ মাদক ও অস্ত্রসহ আটক ৮

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়কের পাশে এক অটোরিকশা চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

অপর এক মাদকবিরোধী পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ শহিদুল ও আজাহার নামে দুই মাদক ব্যবসায়ী, ইয়ারপুরের মোল্লাবাজার এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ লুৎফর, আউকপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ উদ্দীন এবং শিমুলিয়ার কলতাসূতি এলাকা থেকে ৩১ পিস ইয়াবাসহ রিপনকে আটক করা হয়।

এছাড়া, আশুলিয়ার চাড়ালপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, সন্ত্রাস ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যসহ মাদক ও অস্ত্রসহ আটক ৮

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়কের পাশে এক অটোরিকশা চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

অপর এক মাদকবিরোধী পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ শহিদুল ও আজাহার নামে দুই মাদক ব্যবসায়ী, ইয়ারপুরের মোল্লাবাজার এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ লুৎফর, আউকপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ উদ্দীন এবং শিমুলিয়ার কলতাসূতি এলাকা থেকে ৩১ পিস ইয়াবাসহ রিপনকে আটক করা হয়।

এছাড়া, আশুলিয়ার চাড়ালপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, সন্ত্রাস ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ