মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের

আশুলিয়ায় কুমকুমারী এলাকায় ১১ বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক ফামের্সি ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসি ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনা শুনেছি এবং পুলিশ সেখান থেকে সিয়ামকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

আশুলিয়ায় কুমকুমারী এলাকায় ১১ বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক ফামের্সি ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসি ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনা শুনেছি এবং পুলিশ সেখান থেকে সিয়ামকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ