মুন টাইমস নিউজ

সারাদেশ

অন্তর্ভূক্তিমূলক বাজেটের দাবিতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত

আফলাম মাহমুদ রাসেল
আফলাম মাহমুদ রাসেল
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
অন্তর্ভূক্তিমূলক বাজেটের দাবিতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত

অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট ২০২৬ প্রণয়নের দাবিতে রাজধানীতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 তরুণের বাজেট, সবার বাজেট শিরোনামে আয়োজিত এই কর্মসূচি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়।

আয়োজকেরা জানান, জাতীয় বাজেটে তরুণদের চাহিদা বিশেষ করে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা যথাযথভাবে প্রতিফলনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে তরুণদের জন্য বাস্তব বরাদ্দ নিশ্চিত করা, 'ইয়ুথ কার্ড' চালু, কর্মজীবীদের ওপর অযৌক্তিক ভ্যাট ও কর কমানো, উন্নয়নের নামে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট নিশ্চিত করা এবং তরুণদের জন্য পেইড ইন্টার্নশিপ চালু করা। রোড ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে আগারগাঁওয়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী এবং ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ; সহযোগিতায় ছিল ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ও সাউথ এশিয়া এলাইন্স ফর প্রোবারটি এডুকেশন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুববান্ধব বাজেট নিয়ে জনসচেতনতা বাড়বে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের কন্ঠ আরও জোরালো হবে।

ঢাকা মানববন্ধন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অন্তর্ভূক্তিমূলক বাজেটের দাবিতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট ২০২৬ প্রণয়নের দাবিতে রাজধানীতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 তরুণের বাজেট, সবার বাজেট শিরোনামে আয়োজিত এই কর্মসূচি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়।

আয়োজকেরা জানান, জাতীয় বাজেটে তরুণদের চাহিদা বিশেষ করে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা যথাযথভাবে প্রতিফলনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে তরুণদের জন্য বাস্তব বরাদ্দ নিশ্চিত করা, 'ইয়ুথ কার্ড' চালু, কর্মজীবীদের ওপর অযৌক্তিক ভ্যাট ও কর কমানো, উন্নয়নের নামে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট নিশ্চিত করা এবং তরুণদের জন্য পেইড ইন্টার্নশিপ চালু করা। রোড ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে আগারগাঁওয়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী এবং ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ; সহযোগিতায় ছিল ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ও সাউথ এশিয়া এলাইন্স ফর প্রোবারটি এডুকেশন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুববান্ধব বাজেট নিয়ে জনসচেতনতা বাড়বে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের কন্ঠ আরও জোরালো হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ