মুন টাইমস নিউজ

খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেস নারী দল। পরে বল হাতে ভালো প্রতিরোধ গড়েন বাংলাদেশের বোলাররা। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল তারা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে চেপে ধরেছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ দিকে একটি ক্যাচ মিসের সুযোগ হাতছাড়া হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায়। নারী দল আর অজুহাত একই সূত্রে গাঁথা যেন। ম্যাচ শেষে সেই আক্ষেপই উঠে এসেছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারির কণ্ঠে।

তিনি বলেন, '১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।'

সোবহানার চোখে সমস্যাটা শুধু ফিল্ডিংয়ে নয়। ১১৪ রানকেও যথেষ্ট মনে হয়নি তার। অবশ্য একই অজুহাত বরাবরই দিয়ে যান নারী দলের ক্রিকেটাররা, 'এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।'

৮ সেপ্টেম্বর ম্যাচটি বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সোবহানার কথাতেও তাই, 'এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে—এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।'

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেস নারী দল। পরে বল হাতে ভালো প্রতিরোধ গড়েন বাংলাদেশের বোলাররা। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল তারা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে চেপে ধরেছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ দিকে একটি ক্যাচ মিসের সুযোগ হাতছাড়া হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায়। নারী দল আর অজুহাত একই সূত্রে গাঁথা যেন। ম্যাচ শেষে সেই আক্ষেপই উঠে এসেছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারির কণ্ঠে।

তিনি বলেন, '১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।'

সোবহানার চোখে সমস্যাটা শুধু ফিল্ডিংয়ে নয়। ১১৪ রানকেও যথেষ্ট মনে হয়নি তার। অবশ্য একই অজুহাত বরাবরই দিয়ে যান নারী দলের ক্রিকেটাররা, 'এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।'

৮ সেপ্টেম্বর ম্যাচটি বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সোবহানার কথাতেও তাই, 'এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে—এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।'

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ