মুন টাইমস নিউজ

অপরাধ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

সিফাতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আগের একটি মামলায় জড়িয়ে সিফাতকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সিফাতের সম্পৃক্ততা পাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য ও কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে গত ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমনের আইনে মামলা করা হয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

সিফাতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আগের একটি মামলায় জড়িয়ে সিফাতকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সিফাতের সম্পৃক্ততা পাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য ও কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে গত ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমনের আইনে মামলা করা হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ